আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি এর পলাশবাড়ী শাখার অধীন সাদুল্লাপুর আউটলেটের বিরুদ্ধে, বাংলা ট্রিবিউন নামক অনলাইন পত্রিকায় “কৃষকের গম ভুট্টা চাষের টাকা গেল ব্যবসায়ীদের পকেটে” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট কোন প্রমাণাদি নেই যা প্রকাশিত সংবাদ টিকে সম্পূর্ণ মনগড়া হিসেবে প্রমাণিত করে।

অপর পক্ষে সরজমিনে যাচাই করে দেখা যায় যে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে প্রান্তীক চাষীদের গম ভুট্টা চাষের জন্য যে তহবিল বিতরণের জন্য বরাদ্দ করা হয়, তা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ও নিয়ম নীতি মেনে, যারা গম ভুট্টা চাষের সাথে সরাসরি সম্পৃক্ত সেই সব প্রকৃত প্রান্তীক চাষীদের মধ্যেই বিনিয়োগ বিতরণ করা হয়েছে।
প্রতিবাদান্তে,
মোঃ রুবেল মিয়া
ম্যানেজার
আল আরাফা ইসলামী ব্যাংক
সাদুল্লাপুর বাজার আউটলেট।
জে/২৪/২২
বিজ্ঞাপন ডেস্ক, জাগো২৪.নেট 


















