মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বীর শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
গতকাল ১৬ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ও শহীদ মুক্তিযোদ্ধা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, শহীদদের স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় আালোচনা সভায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক, কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, বীরমুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, সকল সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দিবসটি উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। শেষে বিজয় মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি বিজয় র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা করে।

প্রকাশের সময়: ০৬:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪