গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফ কর্তৃক মৌসুমী বন্যা-২০২৬ মোকাবিলায় WASH সেক্টর Anticipatory Action (AA) কার্যক্রমে স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রতিনিধি ও স্ট্রোক হোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় অরিয়েন্টেশনে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা কে. এম. ইফতেখারুল ইসলাম, প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মশিউর রহমান, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দসহ অনেকে।
নিজস্ব প্রতিবেদক 






















